প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

বিআরটিএ'র সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজ-এর মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাস-এর রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV